ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজনীতির রাজপথে পরীক্ষিত সৈনিক ছাত্রদল নেতা শ্রাবণ


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৬-৫-২০২৫ রাত ১০:১৫

ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের দীর্ঘ সময়  জেল-জুলুম হামলা মামলাকে উপেক্ষা করে রাজনীতির রাজপথে অতন্ত্র প্রহরীর মত সদা জাগ্রত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্রাবণ। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে কখনো পিছপা হননি ছাত্রদলের এই তরুণ তুর্কি।

মঙ্গলবার (৬ মে,২০২৫) দৈনিক সকালের সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয়তাবাদী  আদর্শে বিশ্বাসী মানুষ কখনোই দেশের ক্রান্তিলগ্নে চুপ করে ঘরে বসে থাকতে পারেনা। দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ সময় রাজনীতির মাঠে গঠনমূলক আন্দোলনে সক্রিয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ। আওয়ামী  সরকারের রোশানলে পড়ে প্রতিনিয়ত হামলার আসামি হয়েও সাধারণ মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন।  

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক এই সহ সাংগঠনিক সম্পাদক বলেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জাতীয়তাবাদী  ছাত্রদলের একজন কর্মী হিসেবে নিজেকে নিয়ে সবসময়ই গর্ববোধ হয়। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব সব সময়ই সময়োপযোগী এবং গঠনমূলক বলে মন্তব্য করেন ছাত্রদল নেতা শ্রাবণ।  

নিবেদিত প্রাণ একজন কর্মী হিসেবে তিনি বলেন, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কিংবা দেশের যেকোনো ক্রান্তি লগ্নে ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক নির্দেশনায় দেশ- জনতার সেবা করার মাঝেই জীবনের প্রকৃত সার্থকতা রয়েছে বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্রাবণ।

এমএসএম / এমএসএম

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন