বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা মহল্লায় অবস্থিত একটি অনুমোদনহীন শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক জাহিদ বিশ্বাসকে (৬০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর শিশু খাদ্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে নিয়ে বিনষ্ট করা হয়।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, আঁধারকোঠা মহল্লার একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন করছিলেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের নকল শিশু খাদ্য জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য উদ্ধার করে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন