ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৩:৫১

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরস্ এর আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ-২০২৫ সম্পন্ন হয়েছে। 

শনিবার (১০ মে) সকাল ৯টার সময় পৌরসভার উত্তর বাইপাস হাজেরা হ্যাভেন গার্ডেনে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে এবারের হজ্ব কাফেলার প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। 

জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাদেক মাস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদিকের সঞ্চলনায় অনুষ্ঠিত হজ্ব কাফেলা প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, রেলওয়ে জামে মসজিদের ঈমাম শাহাদাত হোসাইন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, আলহাজ্ব মছিউদ্দৌলা, আলহাজ্ব মাওলানা নুরুল আলম জিহাদী, আলহাজ্ব কামাল উদ্দিন ভূঁইয়া, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আ ফ ম বোরহান উদ্দিন, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইসহাক। 

এবার সর্বমোট ১৮ জন মুসল্লি এ হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। হজ্বের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ও ট্রাভেল এন্ড ট্যুরস্ এর পরিচালক জিয়া উদ্দিন বাবুল। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম হেলালী। দোয়া মোনাজাত শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি