সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে ভাসান চরে ফেতর
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে সীতাকুণ্ডের স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যান । আজ সোমবার ( মে ১২ ) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন- নূর কালিমা, আব্দুল্লাহ, জাহিদ হোসেন, রোকেয়া, শফিউল আলম, কাদের, মোহাম্মদ রফিক, রিদোয়ান, ওসমান, আইয়ুব, আনিসুর রহমান, আব্দুল্লা আল মামুন, শারমিন আক্তার, নূর বেগম, সবিতা, সবিতা, শানু,মোহাম্মদ সাদেক , মোমিনা, ফাতেমা, নূর বেগম,সাথিয়া বেগম, রশিদা বেগম ও জহির সহ আরো ১৬ জন। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১১ জন নারী,১৩ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজন গর্ভবতী নারী রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান , সোমবার দুপুরে ভাটিয়ারী সাগর উপকূলে চারটি ইঞ্জিন চালিত বোট থেকে শিশুসহ রোহিঙ্গাদের নামতে দেখেন তারা। এ সময় তারা তাদের আটক করলে তারা নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান। পরে তাদের বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি আটক শিশুসহ ওই রোহিঙ্গা নারী পুরুষকে সাগর উপকূলে বসিয়ে রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়ার দেড় ঘন্টা অতিবাহিত হলেও এখনো তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে একাধিক রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলে জানা যায়, সরকার নোয়াখালীর ভাসান চরে তাদের তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তারা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তারা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার চুক্তিতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসেন। দালাল গতকাল রোববার গভীর রাতে ভাসান চর থেকে চারটি ইঞ্জিন চালিত বোটে করে রওনা দেন। সোমবার দুপুরে তারা ভাটিয়ারী সাগর উপকূলে এসে পৌঁছানোর পর সাগর উপকূলে স্থানীয় এলাকাবাসীদের দেখতে পেয়ে কৌশলে দালাল পালিয়ে যায়। পরে তারা স্থানীয় জনতার হাতে আটক হন । ভালোভাবে দিন যাপনের তাগিদে তারা পরিবার নিয়ে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ফিরতে চান বলেও জানান।
রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,স্থানীয় এলাকাবাসীর রোহিঙ্গা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পূনরায় নোয়াখালীর ভাসান চরে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি ।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি