কয়রায় আলোচিত ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৫ জন কারাগারে
কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল হত্যা মামলায় বিজ্ঞ আদালত পাঁচজন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে। ১২ সেপ্টেম্বর রোববার চার্জশিটভুক্ত ৫ আসামি কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক মো: বুলবুল আহমেদ উক্ত ৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই পাঁচ আসামির মধ্যে রয়েছেন, ওয়ার্ড যুবলীগ নেতা বাবলুর রহমান, বামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রহমান, শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস জাহান হেলেন, ব্যবসায়ী লিটু ইসলাম, ও ব্যবসায়ী সামিউল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল একটি বিরোধ মীমাংসা কে কেন্দ্র করে ২০২০ সালের ২ মার্চ প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হন। ৩ মার্চ রাসেলের পিতা আব্দুস সাত্তার সানা বাদী হয়ে ২০ জনকে আসামী করে কয়রা থানায় জিআর- ৪৪/২০ মামলা দায়ের করে। উক্ত মামলায় থানা পুলিশ ১১ জনকে বাদ দিয়ে বিজ্ঞ আদালতে ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ঐদিন বাদীপক্ষ বিজ্ঞ আদালতে নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন করলে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই কে পুনঃ তদন্তের নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক পিবিআই দীর্ঘ তদন্তের পর ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। অদ্য চার্জশিটভুক্ত ৫ আসামি আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। উক্ত মামলায় ৩ নং আসামী পলাতক বাকীরা সকলেই উচ্চ আদালতের জামিনে রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’