ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কালিয়ায় প্রতিবন্ধীর পাওয়া সরকারী জমিতে শরিক দাবী করে হয়রানির অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ২:৫৩

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে প্রতিবন্ধী ডালিম মোল্যা (৪৫) এর নামীয় সরকারী জায়গার দোকান ঘরে শরিক দাবি করে হয়রানির অভিযোগ উঠেছে। ২৪ মে বিকেলে এ বিষয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে শালিসের কথা থাকলেও হয়নি। 

প্রতিবন্ধী ডালিম মোল্যা পেড়লী গ্রামের মৃত আবুল কাশেম মোল্যার ছেলে।সরেজমিনে গিয়ে জানা যায়,  বুদ্ধি প্রতিবন্ধী ডালিম মোল্যা তার বোন সাদিয়া আক্তারী জুইয়ের কাছে থাকেন। সেই সুবাদে তার নামীয় ১০৭ নং পেড়লী মৌজার ১ নং খতিয়ানের সাবেক দাগ ৩২৩৬, হাল ৩৬৪২ দাগের ১৫.৮/২১.৬ হাত বিশিষ্ট দোকানটি নোটারী পাবলিকের মাধমে হস্তান্তর করেন।  অতঃপর প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসার জন্য সাদিয়া ওই সম্পত্তি একই গ্রামের মিলন মল্লিকের স্ত্রী ইয়াসমিন বেগমের নিকট হস্তান্তর  করেন। কিন্তু প্রতিবন্ধী ডালিম মোল্যার অপর ভাই মৃত টুটুল মোল্যার স্ত্রী  খাদিজা বেগম ডালিমের নামীয় সরকারী জমিতে তাদের স্বত্ব দাবি করে হয়রানি করছে বলে জানান। হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী ডালিম মোল্যা ও তার বোন সাদিয়া আক্তারী জুই। 

এ বিষয়ে অভিযুক্ত খাদিজা বেগমকে ব্যবহৃত মুঠোফোনে ( 01765516505) একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। পেড়লী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, পেড়লী বাজারে সরকারী পেরিফেরিভুক্ত জমির দখল অবস্থানে ডালিম মোল্যার নাম রয়েছে।  সে তার বোন জুইকে হস্তান্তর করেছে এবং জুই ইয়াসমিন নামে একজনকে হস্তান্তর করেছে। তবে পূর্বের ও পরের যাবতীয় কাগজে ডালিম মোল্যার নাম থাকায় আমি ও সেক্রেটারী স্বাক্ষর করেছি।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন