কালিয়ায় রাস্তা সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার বারোইপাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত সাড়ে চৌদ্দ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজ এর বিরুদ্ধে। সড়কের দুই পাশে তিন ফুট করে প্রসস্থ করণের ২২ কোটি ৯১ লক্ষ টাকার এ কাজটি পায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলজিইডি অফিসের সঠিক তত্ত্বাবধান না থাকায় ঠিকাদার কাজ করছে ইচ্ছামত। নীচে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও পরিমাপ ছাড়া পাইপ লাইনে বলগেেটের সাহায্যে অধিক বালু দেওয়া হচ্ছে । পরবর্তী ধাপে ৫০/৫০ ভাগ খোয়া ও বালুর মিশ্রন দেওয়ার কথা অথচ দেওয়া হয়েছে অনুমান ৭০% বালু এবং ৩০ % ইটের খোয়া। তবে অতিরিক্ত বালু তুলে ১০ ইঞ্চি রাখা হবে, ঠিকাদারের লোকজন এমনটি বললেও করছে না বলে জানান রাস্তা সংলগ্ন বসবাসকারীরা।
স্থানীয় কয়েকজন বিএনপি নেতারা বলেন, চলমান সংস্কার কাজের অনিয়মের বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার বা এলজিইডি অফিসের কাউকে তারা সাইটে পান না। শ্রমিকদের কাছে সিডিউল চাইলে তারা বলেন ঠিকাদারের কাছে আছে। অথচ ঠিকাদারকে কাজের সাইটে পাননি তারা। সংস্কার কাজে যে সকল অনিয়ম চলছে সেটা অবিলম্বে বন্ধ করাসহ উপজেলা এলজিইডি প্রকৌশলীকে তদন্ত করে সিডিউল অনুযায়ী কাজ করার জোর দাবি জানান তারা।
অনিয়মের বিষয়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের ছোট ভাই ইমরুলের সাথে মুঠো ফোনে কথা হলে ৫% অনিয়ম হতে পারে বলে স্বীকার করেন। তবে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং ঢাকার পিডি এসে ল্যাবে টেস্ট করে গেছে বলে ভুল তথ্য দেন তিনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) প্রনাব কান্তি বল বলেন, ঠিকাদার যেটা বলছে ওটা ভুল বলেছে। এ কাজে অনিয়মের কোন সুযোগ নেই। আমি কাজের অন্য জায়গায় চেক করেছি কিন্তু অভিযোগ স্থলে এখনো টেষ্ট করা হয়নি।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার