ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে ছাত্রের ঘর থেকে রাইফেল উদ্ধার!


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৯-৬-২০২৫ দুপুর ১:৩৩

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সেনাসদস্যরা রাইফেলটি উদ্ধার করেন।

অভিযুক্ত ব্যক্তি সোহান মোল্যা (২৬), পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সে এলাকাবাসীকে অবৈধভাবে হুমকির মুখে ফেলছিল।

গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এউদ্ধারকৃত রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ।

 কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,  বিষয়টি যাচাই বাছাই পূর্বক উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

 

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন