ধর্ষকের ফাঁসির দাবিতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহপাঠী কতৃক ধর্ষনের ঘটনায় দুই ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ধর্ষক শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ এর ছাত্রত্ব বাতিলের দাবিও জানান আন্দোলনকারীরা।
শুক্রবার (২০ জুন) বিকাল তিনটায় গোলচত্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়ে বিশ্ববিদ্যালয়েরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা ধর্ষনবিরোধী বিভিন্ন স্লোগান দেন।সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইন বলেন, ধর্ষকের মানুষ বলে পরিচয় দেয়ার কোনো অধিকার নেই। এরা পশুর চাইতেও নিকৃষ্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি অবিলম্বে ধর্ষকদের ছাত্রত্ব বাতিল করা হোক।
সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রাফিয়া তাসকিন নুর দোলা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও মেয়েরা নিরাপদ না। নিজের সহপাঠী কতৃক এই ধরনের ধর্ষনের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
এসময় আরও বক্তব্য প্রদান করেন জেমিমা জামান সেলিয়া,তাসফিয়া ফরহাদ ঐশি,মীম,মিনহাজ হোসেন, নুরুদদীন রাজু প্রমুখ।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা