কয়রা উপজেলা আওয়ামী লীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসীন রেজার সভাপতিত্বে উপজেলা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত কুমার অধিকারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুর রহমান রিপন, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন আহমেদ বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. কেরামত আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. শেখ শহীদুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খায়রুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ হাওলাদার।
সভায় বক্তারা সকল ভেদাভেদ ভুলে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ভিশন বাস্তবায়নে উপজেলার ৭ ইউনিয়নে নৌকার প্রার্থীদের বিজয়ী করে কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন ও আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতা রক্ষা এবং দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মহারাজপুর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল বারী সানার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’