বিয়ানীবাজারে প্রবাসী জামায়াত কর্মীকে হত্যার হুমকি
সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাজ্যপ্রবাসী জামায়াত কর্মী মো. আখলাক হোসেন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভয়ঙ্কর এই হুমকি সরাসরি পাঠানো হয়েছে তার বৃদ্ধা মায়ের হাতে। একটি খাকি খামের ভেতর কাফনের কাপড় ও হাতে লেখা একটি চিঠি দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি জানান— তার ছেলেকে দেশে ফিরলে হত্যা করা হবে।
ঘটনাটি ঘটে গত ২৯ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস গ্রামের নিজ বাড়িতে। আখলাক হোসেন চৌধুরীর মা জাহানারা বেগম চৌধুরী জানান, ওইদিন বিকেলে তিনি ঘরে একা ছিলেন। এ সময় হেলমেট পরা দুজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে আসে। তারা ঘরের বাইরে থেকে তাকে ডাকাডাকি করে এবং নিজের পরিচয় জানতে চায়। পরে তারা বলেন, “আপনার একটা পার্সেল আছে”, এবং একটি খাকি রঙের প্যাকেট তার হাতে দিয়ে দ্রুত সরে যায়।
জাহানারা বেগম নামাজ শেষে প্যাকেটটি খুলে দেখেন ভেতরে রয়েছে কাফনের কাপড়ের মতো সাদা কাপড় এবং একটি বলপেন দিয়ে হাতে লেখা চিঠি। চিঠি পড়ে তিনি অবাক ও স্তব্ধ হয়ে যান। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল— তার ছেলে দেশে ফিরলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। হুমকিদাতারা চিঠিতে নিজেদের পরিচয় দিয়েছে ‘ছাত্রলীগ’ হিসেবে।
চিঠিতে আরও বলা হয়, “আপনার ছেলেকে বলে দিন, সে দেশে আসার সাথে সাথেই আমরা তাকে খতম করে ফেলবো। এজন্য আগেই কাফনের কাপড় পাঠালাম। যত্ন করে রাখবেন।”
মো. আখলাক হোসেন চৌধুরী বিয়ানীবাজারের জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি যুক্তরাজ্য প্রবাসে থাকা অবস্থায়ও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন এবং মানবাধিকার সংস্থা ‘নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল’ এবং ‘অনলাইন অ্যাক্টিভিস্টস ফোরাম’-এর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন। নিজের ফেসবুক আইডিতে নিয়মিত রাজনৈতিক পোস্ট ও প্রতিবাদমুখী লেখালেখি করে আসছেন।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আতঙ্কিত পরিবারটি পরদিন বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩৯, তারিখ: ০১/০৬/২০২৫) করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে কারা জড়িত, তা সনাক্ত করতে তদন্ত চলছে।
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এই হুমকিকে চরম রাজনৈতিক সন্ত্রাসের নজির হিসেবে অভিহিত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, মতাদর্শগত বিরোধের নামে এমন ভয়াবহ হুমকি প্রদান গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি একটি জঘন্য অপরাধ।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা