ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সৎ দেশপ্রেমিকের রাজনীতি করি: খোরশেদ আলম


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-৬-২০২৫ রাত ৯:২৯

“বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সৎ দেশপ্রেমিক ব্যক্তির দলের রাজনীতি করি—এটা আমাদের মনে রাখতে হবে।”
এ কথা বলেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম।

বুধবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর বাজারে ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সাভার থানা ওলামা দলের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোরশেদ আলম বলেন, “কিছু টাকা খরচ করে দলে আসতে চাইবে অনেকে, যারা জনগণের শত্রু। তাদের দলে ভেড়ানো যাবে না। বিতর্কিত কিংবা আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে নেয়া হবে না। আমাদের রাজনীতি হবে দলের জন্য, জনগণের জন্য। দেশের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির শিরালী। সঞ্চালনায় ছিলেন সাভার পৌর বিএনপির নেতা তাজ খান নাঈম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা। তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের প্রকৃত উন্নয়ন হয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সাবেক সদস্য সচিব ও গ্রাম আদালত চেয়ারম্যান হাজী মো. মনিরুল হক, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হয়রত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে আগামী কমিটির রূপরেখা ও সংগঠনকে শক্তিশালী করতে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান