ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কালিয়ার পিরোলীতে আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ৩:৩২

নড়াইলের কালিয়ায়  তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার উপরে আলোচনা সভায় জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নব্য ফ্যাসিষ্ট,  চাঁদাবাজ, ও ব্যবসায়ী আখ্যা দিয়ে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করেছে তৃণমূলের নেতাকর্মীরা।  

২৬ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় পিরোলী বাজার  ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে  এ কথা বলেন বক্তারা। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতা কর্মী আলোচনা সভায় যোগ দিয়ে জনসভায় রূপ দেন।কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলামের সঞ্চালনায় ও পিরোলী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি জামির হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি  জুলফিকার আলী মোন্ডল, প্রধান বক্তা ছিলেন 

সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, বিশেষ অতিথিবৃন্দ ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক  সেলিম রেজা ইউসুফ,  পৌর বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষক দলের সাবেক  ভারপ্রাপ্ত আহ্বায়ক এম. রেজাউল করিম,  লেঃ কর্ণেল এস. এম সাজ্জাদ হোসেন (অবঃ) (২০১৮ সালে দলীয় নমিনেশনপ্রাপ্ত), হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক 

অধ্যক্ষ এস. সাহা আনন্দ, সাবেক ছাত্র ও যুবদল নেতা রবিউল ইসলাম সাগর, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক এফ এম ফেরদৌস হাসান (মামুন), জেলা জাসাসের সাধারণ সম্পাদক স.ম. ইকরাম রেজা প্রমুখ।

 বিশেষ বক্তা হিসেবে জেলা জিয়া পরিষদের সদস্য অধ্যাপক বি.এম নাগিব হোসেন বলেন, জাহাঙ্গীর বিশ্বাস ও মনিরুল আওয়ামিলীগের লোকের সাথে আতাত করে তাদের দলে ঢুকিয়ে  নিজস্ব কিছু লোক নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে জেলা সভাপতি ও সেক্রেটারী হয়েছেন।  এ কমিটি তিনি মানেননা এবং অবিলম্বে নিজেই কমিটি করবেন বলে নেতাকর্মীদের আশ্বাস দেন। এ ছাড়া জাহাঙ্গীর বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি সমালোচনা করেন। 

প্রধান বক্তা জহিরুল ইসলাম ১৪ জুলাইয়ের সমাবেশের সমালোচনা করে সম্রাট তালুকদার ও উপজেলা সভাপতি সরদার আনোয়ার হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।  পাশাপাশি এই সমাবেশ থেকে জাহাঙ্গীর বিশ্বাসকে গনতন্ত্রের শিক্ষা নিতে বলেন।

 

সরদার আনোয়ার হোসেন জাহাঙ্গীর বিশ্বাসকে নব্য ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে দলের ক্ষতি না করার আহ্বান জানান এবং দলীয় লোকের সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ করেন।

 

প্রধান অতিথি জুলফিকার আলী মন্ডল বলেন, জেলা সভাপতির নেতৃত্বে বৈসম্য থাকার কারনে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তৃণমূলের নেতা-কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এর প্রতিবাদে আয়োজিত কর্মী সভা জনসভায় রূপ নিয়েছে। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন, আনসারী।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন