ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে শ্রী শ্রী কানাইলাল ও জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব -২০২৫ উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ৯:১০

শুক্রবার ২৭ শে জুন সাভার কাতলাপুর শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরে এই মহোৎসবের উদ্বোধন করা হয়। 
  আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ কতৃক আয়োজিত (ইসকন) অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন  ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার। 
ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্মরণ সাহা এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বলেন,সাভারে এই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অনেকদিন পর উপস্থিত হতে পেরে ধন্য মনে করেন। কারণ হিসেবে বিগত সরকারের প্রতিহিংসার কারণে  ইচ্ছা থাকলেও সেবা করার সুযোগ পান নাই। আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ (ইসকন) এর আত্মপ্রকাশ বিষয়ে বলেন, এটি ১৯৬৬ সালে আমেরিকার নিউইয়র্কে প্রথম আত্মপ্রকাশ হয়। বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে ইসকন এর কার্যক্রম শুরু করে। ইসকন শুধু ধর্মীয় কার্যক্রমই করে না সেবামূলক কার্যক্রম করে থাকে বলে তিনি অভিমত প্রকাশ করেন। বক্তব্যে তিনি আরো বলেন  তিনি পারিবারিকভাবে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিগত দুই মিয়াদে এমপি থেকে যেভাবে জনগণের পাশে ছিলেন আগামীতে জনগণের সমর্থন পেলে একই ভাবে সেবা করে যেতে চান। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতা কানাই লাল দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাভার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিতাই দয়াল ব্রহ্মচারী। 
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহ, সাবেক সাভার পৌর নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান অভি,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিমি আক্তার ও বিএনপি নেতা আহসানুল্লাহ,আশুলিয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শম্ভু সরকার সহ  স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান