বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় বন্যপ্রাণী সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখবে বন অধিদপ্তর
বন সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বন অধিদপ্তর। দৈনিক সকালের সময়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী জানান, প্রতিবছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আয়োজনের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। ২০২৫ সালের ২৫ জুন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্যান্য উপদেষ্টা সদস্যরা এই অভিযান ও মেলার উদ্বোধন করেন।
প্রধান বন সংরক্ষক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর আবাসিক স্থল সংরক্ষণের জন্য জনসচেতনতা জরুরি। এ জন্য বন বিভাগের কর্মরতরা এবং সকল নাগরিকের সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, বাংলাদেশের মোট আয়তনের ১৫.৫৮ শতাংশ সরকারি বনভূমি, যা প্রায় ২৩ লাখ হেক্টর। বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ।
বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে হাতির প্রতি, যাদের প্রধান আবাসিক এলাকা হলো চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বান্দরবান ও শেরপুর। বনাঞ্চলের অবনতি ও একক প্রজাতির বনায়নের ফলে হাতির খাদ্য ও আবাসিক স্থলের সংকট সৃষ্টি হয়েছে, তাই এই বছর এ সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। ২০১৫ সালের পরিসংখ্যানে দেশে ২৫০টি হাতি ছিল, যার মধ্যে ৯০টি পোষা হাতি। ২০২৫-২৬ অর্থবছরে পুনরায় জরিপ করে হালনাগাদ তথ্য জানা যাবে।
মৌলভীবাজারের লাঠিটোলা ও চট্টগ্রামের লৌহগড় এলাকা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া এ বছর জাতীয় বৃক্ষ মেলায় ১৩৫টি স্টল ও পরিবেশ মেলায় ১৫টি স্টল প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণের সচেতনতা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। অল্প জায়গায় জনসংখ্যা বেশি হওয়ায় বনাঞ্চল রক্ষা ও বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বন ও বন্যপ্রাণী পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত; একটি না থাকলে অন্যটিও টিকে থাকতে পারে না।
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বৃক্ষ প্রকৃতির এক অমূল্য সম্পদ, যা জীবিকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন ও বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা রোধে সহায়ক। সুতরাং বন সংরক্ষণ ও বনায়ন প্রাণীজগত রক্ষার প্রধান ভিত্তি।
২০২৫ সালের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য হলো: "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"। প্রধান বন সংরক্ষক আশা প্রকাশ করেন, সময়ের সাথে এই চেষ্টার ফলাফল জনগণের সামনে স্পষ্ট হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ