ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সরকারি অর্থ ফেরত দিলেন সহকারী শিক্ষা অফিসার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৭

পঞ্চগড়ে সরকারি অর্থ অতিরিক্ত উত্তোলনের অভিযোগে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় সেই অর্থ ফেরত দিয়েছেন। গত ১৮ মার্চ স্থানীয় দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের পর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক তদন্ত করেন এবং ওই কর্মকর্তা অর্থ ফেরত দেওয়ার সুপারিশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, পিইডিপি-৪ এর আওতায় প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করলেও, একই সময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন। তবু ২০ দিনের জন্য সম্মানি ভাতা এবং খাওয়ার ভাতা নিয়েছেন। স্থানীয় শিক্ষকদের অভিযোগ, এতে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে।

অভিযুক্ত জ্যোতিষ্ময় রায় অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি প্রশিক্ষক ছিলাম না।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার জানান, অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় শিক্ষক সমাজ সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত