শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ
মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, এয়ারফ্লো মেশিনসহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সার, বীজ, চারা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ জন কৃষককে রোপা আমন বীজ, ৩০০ জন কৃষককে শাকসবজি বীজ, পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জনকে, এয়ারফ্লো মেশিন ৮০ জনকে, তালের চারা ৭৫ জনকে, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ হাজার ৩০০ জনকে, আম ১৫০ জনকে এবং ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্রছাত্রীদের মাঝে তাল, কাঁঠাল, বেল, জাম, নিমসহ বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ