নির্মাণাধীন ভবনের পাইলিং কাজে গ্যাস পাইপ লিকেজ: ২২ গ্রামের মানুষ ভোগান্তিতে
সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামসহ আশপাশের ২২টি গ্রামের মানুষ গ্যাস পাইপ লিকেজের কারণে চরম দুর্ভোগে পড়েছেন। অভিযোগ উঠেছে, মো. বাহাউদ্দিন বাহারের মালিকানাধীন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের পাইলিং কাজের সময় গ্যাস পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, বাহাউদ্দিন বাহার রাজউকের অনুমোদন নিয়ে ১০ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করলে পাইলিং করার সময় গ্যাসের মূল পাইপলাইন কেটে যায়। এর ফলে বিভিন্ন স্থানে পাইপে লিকেজ দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে তারা রান্না-বান্না করতে পারছেন না এবং চরম কষ্টে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে, আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন, তিতাস গ্যাসের লাইন থেকে বাহাউদ্দিনের বিল্ডিংয়ের পাইলিং কয়েক ফুট দূরে হচ্ছে, তাই পাইপ লিকেজ অন্য কোনো কারণে হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছে জানতে চাইলে তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেন। অন্যদিকে, তিতাস গ্যাসের ম্যানেজার অপারেশন আমিনুর রহমান তালুকদার বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ