মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত সব আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তার হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে বিলকিসের বাসা থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন, এক জোড়া রুপার নূপুর, তিন জোড়া স্বর্ণের কানের রিং, একটি ব্রেসলেট, একটি লকেট, দুটি কানের দুলসহ নগদ পাঁচ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেস নোটের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর শহরের ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বিলকিস আক্তারের (৩০) মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। গাজীপুর জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল (সাময়িক বরখাস্তকৃত) মাসুদ রানার দ্বিতীয় স্ত্রী বিলকিস আক্তার। তিনি তার ছেলে ফাহিম (১২) ও মেয়ে দোলা আক্তারকে (৬) নিয়ে মানিকগঞ্জ শহরের ভাড়া বাসায় থাকতেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিলকিসের বাবা মজেম বেপারী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার পরিপেক্ষিতে বিলকিসের হত্যাকারী তার বান্ধবী আঁখি মনি ওরফে লিপি (২০)-সহ হত্যাকাণ্ডের অন্য আসামি কবির হোসেন (৩০), রিয়াজ উদ্দিন সরদার (২৬) এবং শাকিল হাসানকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিলকিসের বাসা থেকে লুট হওয়া মোবাইল ও স্বর্ণালংকারসহ নগদ টাকা।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি