ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত
‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের লক্ষ্যে গত বুধবার (২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর মেরিটাইম মিউজিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উদীয়মান সংগঠক তসলিম হাসান হৃদয়ের পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ নওশেদ সারোয়ার পিল্টু। ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডব্লিউ.এইচ.আর.ও বাংলাদেশের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন, যিনি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যদের সাথে পরিচিত হয়ে সকলকে শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম মহানগর কমিটি গঠনকল্পে মতবিনিময় সভায় নগর কমিটির সভাপতি শেখ নওশেদ সারোয়ার পিল্টু তার বক্তব্যে মানবাধিকার সংরক্ষণ ও বিভিন্ন মানবিক বিষয়ের ওপর আলোচনা করেন এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ এর কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে দেশজুড়ে মানবিক কার্যক্রম ছড়িয়ে দিতে চট্টগ্রাম মহানগর নতুন কমিটি বিশেষ ভূমিকা রাখবে। সভায় উপস্থিত সকলের মতামত ও আলোচনার মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ নওশেদ সারোয়ার পিল্টু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক এ.কে. এম নুরুল বশর (সুজন), সহ-সভাপতি এডভোকেট হুমায়ুন কবির হিমু, সহ-সভাপতি নুর আহমেদ পিন্টু, সহ-সভাপতি দিলরুবা খানম ছুটি, সহ-সাধারণ সম্পাদক মো: কামাল এবং ডি এইচ আলভী, সাংগঠনিক সম্পাদক মো: আমজাদ হোসেন পারভেস, সহ-সাংগঠনিক সম্পাদক অরফিন আরিফ, অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম, সহ-অর্থ-সম্পাদক হুমায়ুন মোবারক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ খান, সাংস্কৃতিক সম্পাদক লিটন দাশ লিটু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৈকত, প্রচার সম্পাদক নয়ন খান, সহ-প্রচার সম্পাদক মো: কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার খালেদ হোসেন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক জিনাত আরা বেগম, প্রবাস ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা পুর্নিমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল কাদের সোহেল, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ওবায়দুল হক সাগর। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন হারিসা খানম সুখী, ইমাম হাসান, প্রসেনজিৎ জীবন, হানিফ মিসকাত, মো: সুমন চৌধুরী এবং দিপা ইসলাম। কমিটিতে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন- ব্যারিস্টার মনোয়ার হোসেন, আবু তাহের চৌধুরী, আব্দুল নূর, শিব্বির আহমেদ যুক্তিবাদী এবং তাহেরা শারমিন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন