চাঁদপুরে অবৈধভাবে বিক্রি হওয়া রেললাইন উদ্ধার
চাঁদপুরে অবৈধভাবে বিক্রি করা রেলওয়ের ৮টি রেলবিট (রেললাইন) উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিআরপি থানা পুলিশ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ওই রেললাইনগুলো উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে যায়। এ সময় অবৈধভাবে রেললাইন বিক্রি করার দায়ে অভিযুক্ত মৃদুল কান্তি দাসকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে মামলা পক্রিয়াধীন বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লাকসামের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী জানান, অবৈধভাবে বিক্রি করা রেললাইনগুলো জিআরপি থানা পুলিশ বুধবার বিকেলে উদ্ধার করেছে। এ বিষয়ে আমি চট্টগ্রাম থেকে এসে মামলা করার জন্য সকল কাগজপত্র প্রস্তুত করেছি। বর্তমানে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার জানান, চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে রেললাইন বিক্রি বিষয়ে অভিযোগ পাই ।তারই ভিত্তিতে বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ৮টি লাইন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। একইসাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মৃদুল কান্তি দাসকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লখ্য, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ৫নং খেয়াঘাট এলাকার চট্টগ্রাম লোহা বিতানের ব্যবসায়ী মৃদুল কান্তি দাস অবৈধভাবে রেলওয়ে আটটি রেলবিট বিক্রি করেছেন। পরবর্তীতে চাঁদপুর রেলওয়ের লোকজন বিষয়টি নিয়ে অনুসন্ধ্যানে তার সত্যতা পাওয়া যায়। তারা জানান, যেসব রেলবিটগুলো বিক্রয় করা হয়েছে এবং যেটি ওয়ার্কসপে রয়েছে, একই মানের রেলবিট বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের রয়েছে। তারই প্রেক্ষিতে বুধবার বিকেলে চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি থানায় অভিযোগ করে বিক্রি হওয়া রেললাইনগুলো উদ্ধার করেন এবং অভিযুক্ত মৃদুল কান্তি দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
জামান / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর