ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফুটবল খেলা নিয়ে মামলা: পঞ্চগড়ে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৩

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মারামারির ঘটনায় মনসুর আলী নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও মামলার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মনসুর আলী বলেন, গত পহেলা জুলাই তার ছেলেসহ এলাকার শিশুরা তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলতে যায়। সেখানে বাকবিতণ্ডার জেরে স্থানীয় আইনজীবী সনেট হোসেনের ভাতিজার সাথে মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সনেট হোসেনের লোকজন তাদের পরিবারের ওপর হামলা চালায়।

মনসুর আলী আরও অভিযোগ করেন যে, সনেট হোসেন আইনজীবী হওয়ায় ঘটনার পরদিনই তাদের ওপর আদালতে মামলা দায়ের করেন। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে সনেট হোসেনের পরিবার তার বিরুদ্ধে কোটি কোটি কালো টাকা, পঞ্চগড় শহরে চারতলা বাড়ি এবং ভূমিদস্যুতাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে। এছাড়াও মামলার ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে কোনো আইনজীবীকে শুনানিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মনসুর আলী। তিনি বলেন, "সনেট, আল আমিন, আসাদ সহ তারা পাঁচ ভাই আইনজীবী বলে আমাদের হুমকি দিচ্ছে।"

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম, প্রতিবেশী রাশেদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মনসুর আলী সাতমেরা এলাকার কফিল উদ্দিনের ছেলে। সনেট হোসেন রায়পাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে এবং পঞ্চগড় জেলা জজ কোর্টের আইনজীবী।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত