ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন


জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট photo জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:২৮

সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে। আজ রোববার সকালে নগরীর কাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারীর নাম রুমন, তার বয়স আনুমানিক ২২ বছর। তিনি দক্ষিণ সুরমার জালালপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢোকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর ওপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত