জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুইজনকে পঞ্চগড় জেলা প্রশাসনের সংবর্ধনা
পঞ্চগড় জেলা প্রশাসন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই গুণীকে সংবর্ধনা দিয়েছে। এই দুইজন হলেন পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং তেঁতুলিয়ার পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন।
আমিনুল ইসলাম তারেক তামাক নিয়ন্ত্রণে তার অসামান্য অবদানের জন্য এ বছর জাতীয় সম্মাননা পেয়েছেন। তাকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়, যা গত ৩১ মে উসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, মাহমুদুল ইসলাম মামুনকে পরিবেশ নিয়ে নিরলস কাজ করার জন্য এ বছর জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। গত ২৫ জুন ঢাকায় তার হাতে এই পদক তুলে দেওয়া হয়েছিল।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবর্ধিত দুইজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে পরিবেশ কর্মী মামুনকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত