স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন
আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আদম সুফি, গভার্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাড. এম এ আব্দুল বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মির্জা আমিরুল ইসলাম, অ্যাড. গোলাম হাফিজ, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. মেহেদী হাসান মিলন সহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণ।
বক্তারা বলেন, একটি কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হলে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করে একটি স্বাধীন সচিবালয়ের অধীনে নিয়ে আসা জরুরি। তারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা ও জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করেছে।
তারা আরও বলেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টসহ সকল বিচারিক প্রতিষ্ঠানকে প্রশাসনিকভাবে পরিচালনা করার জন্য পৃথক সচিবালয় না থাকায় বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এই পরিস্থিতিতে বিচার বিভাগের ওপর প্রশাসনের প্রভাব পড়ছে এবং এতে করে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে।
বক্তারা জোর দিয়ে বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ থাকায় বিচার বিভাগ কার্যকরভাবে স্বাধীনতা পাচ্ছে না। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ রোধে দ্রুত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে।
পঞ্চগড়ের আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে বিচার বিভাগকে আলাদা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং তাদের দাবি আদায়ে দেশব্যাপী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ