চাঁদপুর শহরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণ ঘােষ (৬০) নামের এক মিষ্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণ ঘোষ পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুনবাজার ঘােষপাড়ার মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে।
নিহতের ছোট ছেলে রাজু ঘোষ জানান, তার বাবা নারায়ণ ঘোষ কয়েক যুগ ধরে জেলার বিভিন্ন স্থানে দধি, মিষ্টি, মাঠা বিক্রি করতেন। বুধবার সন্ধ্যায় তিনি টাকা কালেকশন করতে বাজারে যান। রাতে বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। সকালে তার বস্তাবন্দি লাশের খবর পান।
বিপনীবাগ বাজারের নাইট গার্ড মো. ইসমাইল বকাউল জানান, রাত ২টার দিকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারী রাজু শীল দোকান খুলে একটি বস্তা নিয়ে দোকানে প্রবেশ করে। আমি তাকে দূর থেকে জিজ্ঞাস করলে সে জানায়, সামনে পূজা তাই দোকান পরিষ্কার করছে। কিছুক্ষণ পর সে বস্তাটি টেনে-হিঁচড়ে পাবলিক টয়লেটের কাছে নিয়ে যায়। এরপর ভোর ৪টায় রাজু শীল সেলুন বন্ধ বেরিয়ে যায়। ঘটনার র থেকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারী রাজু শীল পলাতক রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী নাইট গার্ড এবং পরিবারের বক্তব্য নিয়েছি। বিষয়টি অধিকতর তদন্ত করে অভিযুক্তদের আটক করা হবে জানান তিনি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর