ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপপ্রচারের প্রতিবাদ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৭-৭-২০২৫ বিকাল ৫:৫৬

সারাদেশে প্রশাসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা পার্ক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।

সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, "মিটফোর্ড হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিএনপির ওপর দোষ চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।" তারা আরও বলেন, "একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। তারা কখনো এক কথা, কখনো আরেক কথা বলে দেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। কিন্তু এসব ষড়যন্ত্র দেশের জনগণ সফল হতে দেবে না।"

এ সময় জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত