শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তায় 'তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ। বক্তারা এ সময় বলেন, ১৯৮৭ সালে ভূমিকম্প জরিপের মাধ্যমে শালবাহান তেলখনি আবিষ্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হয় এবং তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তেল আহরণ কার্যক্রম উদ্বোধন করেন। ফ্রান্সের 'ফরোসল (ফস্টাল)' নামের একটি কোম্পানিকে তেল আহরণের জন্য নিযুক্ত করা হয়। ৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি কূপের মাধ্যমে তেল আহরণ শুরু হয়। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফরোসল কোম্পানিও সবকিছু গুটিয়ে চলে যায়। আজও এর রহস্য উন্মোচন হয়নি।
বক্তারা আরও বলেন, সেই ফরোসল কোম্পানি শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কাজ শুরু করে বলে জানা যায়। অনেকে বলছেন ভারত অদৃশ্যভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে। বক্তারা বলেন, অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে, এজন্য সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার শীঘ্রই উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনেরও কর্মসূচি গ্রহণ করা হবে। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা তেঁতুলতলায় এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ