ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ২:২২

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বকশিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র কাঁচা রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। 
এ ঘটনায় সম্প্রতি পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি পরিবারের মোঃ ফজলু (৩৫)। তিনি ওই এলাকার সামসুল হকের ছেলে।  
অভিযুক্তরা হলেন- একই এলাকার মজিবুল ইসলাম, কাদের আলী, মুক্তার আলী, আব্দুল করিম, রবিউল ইসলাম, আইবুল হক ও জাকিরুল ইসলাম।
অভিযোগে ফজলু জানান, বিবাদীগণ দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি দখলের চেষ্টায় লিপ্ত এবং তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই সকাল ৯টার দিকে পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ফজলুর বাড়ির সামনে এসে চলাচলের একমাত্র রাস্তা বাঁশ দিয়ে ঘেরাও করে দেন। 
ফজলু বলেন, বিবাদীদের কার্যকলাপ থামাতে বললে উল্টো আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারা আমাকে হত্যা করে লাশ গুম করবে এবং আমার স্ত্রী-সন্তানসহ পরিবারকে মারধর করবে বলে জানায়। বর্তমানে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ থাকায় আমরা ঘরবন্দি অবস্থায় আছি এবং সন্তানেরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না, যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফজলুর বাড়ির প্রবেশ মুখের রাস্তাটির দুই ব্যারিকেড দেয়া। মাঝখানে রোপন করা হয়েছে সুপারি গাছের চারা। বাড়ি থেকে বের হবার বিকল্প রাস্তা থাকলেও চলাচলে বাধাগ্রস্ত হন তার পরিবার। 
স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা করাকে কেন্দ্র করে ফজলুর পরিবারের বিরুদ্ধে একাট্টা হয়েছে তার প্রতিবেশিরা। চলাচলের রাস্তা বন্ধের ব্যাপারে সবার সিদ্ধান্তই এক।
এ ব্যাপারে অভিযুক্ত মজিবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে, সাক্ষাতে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক শফিউর রহমান বলেন, এলাকার সবাই অভিযোগকারীর বিরুদ্ধে। আর রাস্তাটি সরকারিও নয়। তাই আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত