৮০% রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার সমিতির মানববন্ধন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি তাদের পুরাতন রেট সিডিউল বাতিল করে বাস্তবতা বিবেচনায় ৮০ শতাংশ রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় গাজীপুর জেলার বাসন থানাধীন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির বিভিন্ন জোনের নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "২০১৭ সালে নির্ধারিত ১৭% হারে রেট অনুযায়ী আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। কিন্তু সময়ের পরিবর্তনে খরচ বহুগুণ বেড়ে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি, পরিবহন ও নির্মাণসামগ্রীর ব্যয় বেড়ে যাওয়ায় আমরা বর্তমান রেটে কাজ করতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছি।"
তারা আরও বলেন, "আমরা বহুবার কর্তৃপক্ষকে রেট বৃদ্ধির দাবি জানালেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের স্পষ্ট দাবি—পুরাতন রেট সিডিউল বাতিল করে বাস্তবসম্মতভাবে ৮০ শতাংশ রেট বৃদ্ধি করে নতুন সিডিউল অবিলম্বে প্রকাশ করতে হবে।"
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। শ্রমের ন্যায্য মূল্য আদায়ে আমরা রাজপথেই থাকবো।"
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. জামিল হোসেন, ঢাকা উত্তর জোনের সভাপতি মো. সোহেল রানা, সাবেক সভাপতি মো. এমদাদুল হক সরকার, গাজীপুর জেলার বিভিন্ন জোনের নেতৃবৃন্দসহ সমিতির অসংখ্য সাধারণ সদস্য।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ