ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানের জমিতে অবৈধ ড্রেজার, জব্দ করলেন এসিল্যান্ড


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:১১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বয়ড়া বামনগাতী এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। সোমবার (২১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে ও আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতা ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম পলাশ মিয়া তার নিজস্ব জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিলেন। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিনের মালিক শেখর গ্রামের মো. তিলাপ শেখ ও জামাল শেখ। তারা একত্র হয়ে মেশিন ভাড়া করে এই কার্যক্রম পরিচালনা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শেখর এলাকার একটি মাঠে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ড্রেজার মালিক ও শ্রমিক পালিয়ে যায়।”

অপরদিকে একই দিনে রুপাপাত ইউনিয়নের কুমরাইল এলাকা থেকেও বালু উত্তোলনের দায়ে জুনায়েদ মিনা নামের এক ব্যক্তির পাইপ ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিল্যান্ড।এদিকে স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে। এতে করে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার