পঞ্চগড়ে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে দুটি আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এবং কারখানা মালিকদের ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিয়মন সহ সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জানা যায়, কারখানা দুটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, কেমিক্যাল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুদ করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল। এ সময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিস তৈরি আইসক্রিম জব্দ এবং কাওসার কারখানা থেকে ৫০০ পিস তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ