ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেকে কুপিয়ে জখম, আটক ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১:৪২

মানিকগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে রতন রাজবংশী (৪৬) নামে এক জেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় পলাশ মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা বাজারে এ ঘটনা ঘটে। আহত রতন রাজবংশী হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সূর্য রাজবংশীর ছেলে এবং আটক পলাশ ভাড়ারিয়া ইউনিয়নের ভাংগাবাড়িয়া গ্রামের সালাম মোল্লার ছেলে।

জানা গেছে, রতন রাজবংশীর সাথে পলাশ মেল্লার মাছ ধরার বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। এরই জের ধরে সকালে রতন রাজবংশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পলাশ মোল্লা। পরে আহত অবস্থায় স্থানীয়রা রতনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন পলাশকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রতন রাজবংশী নামে জেলেকে কুপিয়ে জখম করার দায়ে পলাশকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জামান / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ