ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই ফেরি বিকল : ফেরিঘাটে ভোগান্তি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ২:৫৮

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের বড় দুটি ফেরি বিকল থাকায় ভোগান্তি বেড়েছে ফেরিঘাট এলাকায়। সকাল থেকেই দেখা যায় পারের অপেক্ষায় তিন শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক। ফেরিঘাটে  সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত প্রায় ২১টি জেলার সঙ্গে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে মোট ২০টি ফেরি রয়েছে। তবে বড় দুটি ফেরি বিকল থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে ফেরিঘাট এলাকায়। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ পণ্যবাহী ট্রাকের লাইন অপেক্ষমাণ দীর্ঘ সারি থাকলেও যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হচ্ছে। এতে ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির অপেক্ষমাণ কোন সারি নেই। একই ভাবে অগ্রাধিকার পায় জরুরি পণ্যবাহী ট্রাকচালকরা। ‍এ কারণে সাধারণ পণ্যবাহী ট্রাকচালকদের দীর্ঘ সময় অপেক্ষার পর পারাপার হতে হয় বলে তিনি জানান।

ফেরিঘাট কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ২০টি ফেরি রয়েছে। এরমধ্যে বড় ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ভাষা শহীদ বরকত যান্ত্রিক ত্রুটিজনিত কারণে পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান মেরামত কারখানা মধুমতিতে রয়েছে, যে কারণে যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি বাড়ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, বড় দুটি ফেরি বিকল হওয়ায় সকাল থেকেই ঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী ব্যক্তিগত ছোট গাড়ি ও বাসের বেশ চাপ রয়েছে। অগ্রাধিকারভিত্তিতে এসব যানবাহন পারাপারের জন্য সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে সীমিতভাবে। ‍এ কারণে অপেক্ষমাণ সাধারণ পণ্যবাহী ট্রাকের সারি দীর্ঘ হচ্ছে। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ কিছুটা কমে গেলে সিরিয়াল অনুযায়ী আটকে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এছাড়া বিকল হওয়া ফেরি দুটিকে দ্রুত মেরামত করে যানবাহন পারাপার স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ