বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিক্ষা অফিস
ফরিদপুরের বোয়ালমারীতে ৩০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। ২০২২-২৩ শিক্ষা বর্ষে এস,এস,সি-এইচ,এস সি ও সমমানের অন্যান্য পরিক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া শিক্ষার্থীদের এই সম্বর্ধনা দেয়া হয়। মঙ্গলবার(২৯ জুলাই)উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার মিয়া,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল আল-আমীন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধদপ্তরের গবেষণা কর্মকর্তা খান মাহবুব মোর্শেদ,কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া,সাংবাদিক এ্যাডঃ কুরবান আলী,শিক্ষক ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট ও স্বীকৃতি সনদ উপহার দিয়ে শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।এর আগে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ শিক্ষা প্রণোদনা প্রকল্পের আওতায় এস,এস সির কৃতি শিক্ষার্থীদের ১০ হাজার এবং এইচ,এস,সির কৃতি শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করে অধিদপ্তর। শিক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে সরাসরি এই আর্থিক সুবিধা গ্রহণ করেন বলে জানাগেছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন