শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোন ফি দিতে হবে না : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোন ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, অ্যাসাইনমেন্ট জমার সাথে টাকা-পয়সার সম্পর্ক নেই। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর খুলেছে, অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানের যে ফি সেগুলো দেয়নি। ওই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।
মন্ত্রী বলেন, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সাথে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।
দীপু মনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সকলকেই কাজ করতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনও কাজ করে যাচ্ছে। একই সাথে শিক্ষার্থী ও অভিভাবকদেরও এদিকে নজর রাখতে হবে।
মন্ত্রী বলেন, ডেঙ্গু কিংবা কোভিড-১৯ পরিস্থিতির কারণে একটা সুস্থ্য সুন্দর জীবনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সব জায়গায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।
এ সময় চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর