ওপেন হাউজ ডে-২০২৫: গাজীপুরে পুলিশ-জনতার উন্মুক্ত মতবিনিময়
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার উদ্যোগে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে "ওপেন হাউজ ডে-২০২৫" শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী নতুন বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান। এছাড়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাছের আল-আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা সমাজে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। বিশেষ করে, মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করা হয়। তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়লে সামাজিক অপরাধ অনেকাংশেই কমে আসবে। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন, এবং পুলিশ প্রশাসন তাদের অভিযোগ ও প্রস্তাবগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।
ওসি সালাহ উদ্দিন বলেন, "পুলিশ ও জনগণের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, সমাজ ততই নিরাপদ হবে। আমরা মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে চাই।" সভায় উপস্থিত সকলে এমন গণমুখী আয়োজনের প্রশংসা করেন এবং এটি নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ