ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দৈনিক সকালের সময়ের সংবাদের পর অবশেষে কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি হলেন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:১৭

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ‌ লিংকনকে ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজকে। গত ১১ আগস্ট’২৫ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জীদা শারমিন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়।

জারিকৃত পত্রে ডা. মো. শহিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী ১৭ আগস্ট বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তাকে ওই পদ থেকে অবমুক্ত করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০২১ সালে ডা. মো. শহিদুল্লাহ‌ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে। তার দায়িত্ব অবহেলার ধারাবাহিকতায় গত ২৫ জুলাই চিকিৎসকের অবহেলায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়। এর ছয় দিন পর ৩০ জুলাই উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ফুলবাবু দাস (১৮) নামে আরও এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়। পরপর দুই রোগীর মৃত্যুর ঘটনাটি দৈনিক সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে হাসপাতালটির চিকিৎসকের দায়িত্ব নিয়ে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে ওএসডি প্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ‌ লিংকনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার