ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৩:৫৭

কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস সদর, কুড়িগ্রামের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ জাকির হোসেন, সদর উপজেলা ইউএনও সাঈদা পারভীন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার কুড়িগ্রাম সদর মিজানুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।
অনুষ্ঠানে শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পাশ করা সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে অনলাইনের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার