কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপরে, তীব্র ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ
কুড়িগ্রামে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। এর ফলে নদের অববাহিকার নিচু এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে, যদিও এখনো কোনো ঘর-বাড়িতে পানি প্রবেশ করেনি।
পানি বৃদ্ধির সাথে সাথে দুধকুমার, তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন শুরু হয়েছে। দুধকুমারের ভাঙনে সদর উপজেলার যাত্রাপুর, তিস্তার ভাঙনে উলিপুরের থেতরাই এবং ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুরের বেগমগঞ্জ সহ অন্তত ৩০টি পয়েন্টে নদীভাঙন চলছে। গত এক সপ্তাহের ভাঙনে প্রায় শতাধিক ঘর-বাড়ি, মসজিদ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও শত শত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা জানান, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। এ কারণে তারা বাধ্য হয়ে নিজেদের ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছেন। তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার লেবু মিয়া বলেন, "দুধকুমারের পানি বাড়ার সাথে সাথে এই বানিয়াপাড়ার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। যাদের ঘর-বাড়ি নদীর কিনারে পড়েছে, তারা সেগুলো সরিয়ে নিচ্ছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরো বানিয়াপাড়া গ্রাম নদীর গর্ভে চলে যাবে।"
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, বেগমগঞ্জের তিনটি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। বারবার বলা সত্ত্বেও প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রে বন্যার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার তথ্য অনুযায়ী, দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে অন্যান্য নদের পানি বিপদসীমার নিচে রয়েছে। তিনি আরও জানান, ভাঙনকবলিত ৩০টি পয়েন্টের মধ্যে ২০টিতে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ