ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৩৩

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ এবং তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব সামনে 'কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীবৃন্দ'-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজ প্রমুখ।

বক্তারা বলেন, জাতিসংঘের এই কার্যালয় দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার পাশাপাশি সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অশ্লীলতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে। মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে খুন, ধর্ষণসহ গুরুতর অপরাধের বিচারেও সংস্থাটি প্রভাব ফেলতে পারে, এতে অপরাধ বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।

তারা অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে জাতিসংঘ ধর্মীয় অবমাননার ঘটনায় বরাবরই নীরব থেকেছে। এতে দেশে ইসলামবিদ্বেষীদের পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মতে, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এই কার্যালয় স্থাপিত হয়। বাংলাদেশে এটি হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

সমাবেশ থেকে তিনটি দাবি জানানো হয়। প্রথমত, মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল করতে হবে। এবং তৃতীয়ত, সরকার যেন স্পষ্টভাবে সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব প্রত্যাখ্যান করে সার্বভৌমত্ব রক্ষায় নিশ্চয়তা প্রদান করে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার