ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ বিকাল ৫:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামশ্রেণী ইউনিয়ন শাখার উদ্যোগে উলিপুরে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকালে ঠাকুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি আব্দুল খালেক এই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ওয়ার্ড, উপজেলা এবং জেলার প্রতিটি ইউনিটে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় রাজনীতিক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, এর জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই দেশ ও জাতির মঙ্গল হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানুষের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, হামিদুল রহমান টিপু, আবুল কালাম আজাদ শাহীন, ফাছকোরোনী আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবীর কাজল, ছাবেদ আলী, ময়াল খান, শামীম আহমেদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার