ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রংপুরের আবু সাঈদের জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা যুগিয়েছে


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১:১৭

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে। শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।

উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। অনুষ্ঠানে জেলা-উপজেলা জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য দেন। এ সময় উপজেলার প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার