কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযথভাবে "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫" পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ, একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান। এছাড়া আলোচনায় অংশ নেন কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন এবং কাজী নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনসাফুল হক সরকার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং মৎস্য প্রশিক্ষণার্থীরা। পরে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মৎস্য খামারির উপস্থিতিতে মৎস্য দিবসের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী যথাযথভাবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ