ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে নিজ উদ্যোগে এনসিপির নদী ভাঙন রোধের চেষ্টা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ বিকাল ৫:৩৩

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিজ উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা করছেন। 
সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাটকালুয়া এলাকায় ধরলা নদীর ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেন সংগঠনটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।
এসময় ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণির মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে আমরা কাজ করবো। পর্যাক্রমে অন্যান্য এলাকাতেও করা হবে।
তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ দিয়ে প্রচুর পরিমাণে নদী ভাঙন রোধ করতে পারবো না, আমরা বার্তা দিতে চাই, সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়।
ড. আতিক বলেন, আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই। স্থায়ী ব্যবস্থা চায় এ অঞ্চলের মানুষ। আপনারা যারা বিত্তবান আছেন তারাও এসে নদী ভাঙন রোধে কাজ করতে পারেন। ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব। 
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার