ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়েক দফায় টোল আদায় বন্ধ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক যানজট


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ২:২৩
দুর্ঘটনার কবলে পড়া একটি ট্রাক সরাতে দেরি হওয়ায় মহাসড়কের রাবনা বাইসপাস, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত  প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। এছাড়া কাঁচামালসহ বিপাকে পড়েন পরিবহন শ্রমিকরা। দুর্ঘটনার কারণে শুক্রবার (৪ মে) ভোর সকাল থেকেই এই যানজটের সৃষ্টি হয়।
 
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে সড়কের আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
 
 
বগুড়াগামী বাস চালক হাসান মাহমুদ বলেন, ভোর ৫টায় আমি রাবনা বাইপাসে যানজটে পড়েছি। এক কিলোমিটার আসতে আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’করিম খান নামে এক যাত্রী বলেন, ‘গরমে আর যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছি। গাড়ি চলাচল কখন স্বাভাবিক হবে সেটাও জানি না।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া কয়েক দফা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।
 
 
তিনি আরো বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। সকালে গাড়ির দীর্ঘ সারি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার