ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের গোপীনাথপুরে হাডুডু খেলা অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:৩৬

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামবাংলার ঐতিহ্য হাডুডু খেলা (ফাইনাল) অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজারে এ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

দূর-দূরান্ত থেকে আসা প্রায় এক হাজার ক্রীড়ামোদী এই হাডুডু খেলা উপভোগ করতে আসেন। গত ১০ সেপ্টেম্বর থেকে গোপীনাথপুর নয়াবাজার যুব সংঘের উদ্যোগে ৮টি দলের মধ্যে খেলা হয়। ফাইনালে আজ গোপীনাথপুর ভাটিপাড়া বনাম গোপীনাথপুর ডেগিরচর প্রতিদ্বন্দিতা করে। গোপীনাথপুর ডেগিরচর ৩-০ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোপীনাথপুর নয়াবাজার যুব সংঘের সভাপতি মিজানুর রহমান মওলা, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী বিল্টু, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক বিল্টু, হরিরামপুর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোল্লা ফরিদ, গোপীনাথপুর যুব সংঘের সহ-সভাপতি মো. ইউনুস আলী, কোষাধ্যাক্ষ মো. মজিবর রহমান মাস্টার, নয়াবাজার কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভিকু প্রমুখ।

খেলা শেষে ট্রফি বিতরণ করা হয়।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ