বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
ফরিদপুরের বোয়ালমারীতে নদী বিধৌত চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। দেশের গুরুত্বপূর্ণ নদনদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৬ আগস্ট এ কর্মসূচি পালন করেন দপ্তরের কর্মকর্তারা। সকাল ৯ ঘটিকায় উপজেলার ময়না ইউনিয়নের খড়সূতী সরকারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুফল ভোগীদের হাতে প্রাণি হিসাবে দেশী জাতের হাঁস তুলে দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস । উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী ছাড়াও দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ময়না ও পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মোট ১২৫ টি পরিবারকে ২১ টি করে হাস এবং ৭৫ কেজী করে খাদ্য প্রদান করা হয়। এর আগে হাঁসগুলো সংরক্ষণে ঘর তৈরির জন্য পরিবার প্রতি দশ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। একই প্রকল্পের আওতায় পরবর্তী কয়েক ধাপে মোট ৫৭১ দরিদ্র পরিবারকে অন্যান্য গৃহ পালিত প্রাণী যেমন মুরগী, কবুতর,ছাগল ইত্যাদি দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন