ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় হামলা-পাল্টা হামলায় সাবেক ইউপি সদস্যসহ নিহত-২,আহত ৩


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৬

নেত্রকোনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতদের একজন সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন—মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫০) ও নূর মোহাম্মদ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শনিবার (৩০ আগস্ট) রাতে জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়াকে প্রতিপক্ষ রফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ খবর এলাকায় পৌঁছালে দোজাহানের সমর্থকরা রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায়। পাল্টা হামলায় নূর মোহাম্মদ নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।

আহতদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান