ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৫২

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকসায় ধাক্কা দেয়। এতে ওই সময় অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বেপরোয়া গতির কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভা গামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর কৌশলে চালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা